শ্রীমঙ্গলে লোকালয় থেকে তক্ষক উদ্ধা

May 13, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি তক্ষক উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বুধবার ১৩ মে দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর এলাকার পশু চিকিৎসক ডাঃ অরুণ দেব এর বাসা থেকে থেকে প্রাণীটিকে উদ্ধার করেছেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।

সজল দেব জানান, ডাক্তার অরুণ দেব এর বসত ঘরে তক্ষকটি দেখতে পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করে জানান। বাসায় হঠাৎ একটি তক্ষক দেখা যায়। খবর পেয়ে দ্রুত ওই বাড়িতে পোঁছে ঘরের ভিতর থেকে উদ্ধার করি। পরেতিনি তক্ষকটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com