মাদক ও চাঁদাবাজীর বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রাণ/নাশের পরিকল্পনার অভিযোগ

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে মাদক, সত্রাস ও চাঁদাবাজী প্রতিরোধে সভা এবং সংবাদ সম্মেলন করেছে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদ।
রোববার ১৮ মে সকাল ১১টায় শ্রীমঙ্গল মৌলভীবাজার সড়কের একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সভা এবং সংবাদ সম্মেলনে মাদক, সত্রাস এবং চাঁদাবাজী নিয়ে বক্তব্য রাখেন নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা এবং বর্তমান সহ সভাপতি মো. মুছাব্বির আল মাসুদ।
এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, শ্রীমঙ্গলে ইদানিং কালে মাদকের রমরমা ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম এবং চাঁদাবাজরা বেপরোয়া হয়ে পড়েছে। মাদক কারবারে বাধা দেওয়াতে একাধিক হত্যাকান্ডের ঘটনাও ঘটেছে শ্রীমঙ্গলে।
তিনি বলেন, একশ্রেণির কিছু চাঁদাবাজ শহরের নিরীহ ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না পেয়ে কয়েকজন চাঁদাবাজ বিভিন্ন হুমকি দিচ্ছে। চাঁদাবাজদের হুমকিতে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। আর এসব চাঁদাবাজ এবং মাদক কারবারি সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে একটি মহল।
মুছাব্বির আলী মাসুদ বলেন, আমি শ্রীমঙ্গলে ট্রান্সপোর্ট ব্যবসার সাথে জড়িত রয়েছি বহুবছর ধরে। ইদানিং সময়ে চাঁদাবাজরা আমার কাছেও চাঁদা দাবি করে আসছে। এবং বিভিন্ন সময় মাদক কারবারিদের বিরুদ্ধে কথা বলায় আমাকে প্রাণনাশের পরিকল্পনাও করা হচ্ছে। এসময় তিনি কয়েকজন ষড়যন্ত্রকারীর নাম উল্লেখ করেন।তিনি আরও বলেন, আমি দীর্ঘ বছর ধরে শ্রীমঙ্গল শহরে ট্রান্সপোর্ট ব্যবসাসহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছি। ব্যবসার সুবাদে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে আমার প্রায় ৩ কোটি বিশ লক্ষ টাকা পাওনা রয়েছে। এমতাবস্থায় আমি এই চাঁদাবাজদের কারণে অতিষ্ঠ।
গত ৬ মে রাতে লেবুর গাড়ি আটকিয়ে তার কর্মচারী পারভেজের কাছ থেকে জোরপূর্বক ৪ হাজার ৩০০টাকা চাঁদা আদায় করে নুর আলম, শামীম ও ফয়েজ চক্র। একই সঙ্গে জমশেদ এন্টারপ্রাইজ এর মালিক জামশেদ এর কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে নানানভাবে হুমকি দেওয়া হয়। পরে আবার শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী, ফারুক, নুর আলম ও শামীম টাকার জন্য জমশেদকে চাপ প্রয়োগ করে।
এছাড়াও গত ৮ মে রাতে নুর আলম ফয়েজকে নিয়ে জমশেদের কাছ থেকে ২ হাজার টাকা আদায় করে। এছাড়াও জমশেদ ও বাবলুকে বলে প্রতিদিন ২ হাজার টাকা করে তাদেরকে দিতে হবে। টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয় বলে তিনি অভিযোগ করেন।
তিনি তার জানমাল এবং নিরীহ ব্যবসয়ীদেরকে এসব চাঁদাবাজদের হাত থেকে রক্ষায় স্থানীয় এমপিসহ প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে নাগরিক পরিষদের সহ সভাপতি মোছাব্বির আল মাসুদসহ মাদক কারবারিদের হাতে নির্যাতিত পরিবারের সদস্য এবং শ্রীমঙ্গল নাগরিক পরিষদের সদস্যরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।



মন্তব্য করুন