শ্রীমঙ্গলে অবৈধ বালু বহনের অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

May 25, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু বহনের অভিযোগে এক বালু কারবারিকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্মমাণ আদালত|

রোববার ২৪ মে বিকেলে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্টেড মো.মহিবুল্লাহ আকন অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলন এবং বিক্রয়ের অভিযোগে কিতাব আলী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেন|

শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় চলা অভিযানে অবৈধ বালু পরিবহনের দায়ে একটি ট্রাক জব্দ করা হয়েছে|

সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্টেড মো. মহিবুল্লাহ আকন জানান, অবৈধভাবে বালু উত্তোলন এবং ব্যবসার অভিযোগে একজনকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারা অনুযায়ী একজনকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে|

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন নদনদী,  ছড়া ও কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে অভিযান চলমান থাকবে|

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com