শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন কমিটি: সালাউদ্দিন আহবায়ক, রুবেল সদস্য সচিব

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে| এতে ˆসয়দ আবু জাফর সালাউদ্দিন (ˆদনিক যুগান্তর) আহবায়ক ও রুবেল আহম্মেদ সদস্য সচিব নির্বাচিত হয়েছেন|
রোববার ২৪ মে সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের এক জরুরি সভায় ক্লাবের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে সর্বসম্মতিক্রমে আগামী নির্বাচন অনুষ্ঠান পরিচালনা পর্যন্ত সময়ের জন্য ৭ সদস্য’র এই অন্তর্বর&তীকালীন কমিটি গঠন করা হয়| একই সাথে পূর্ববর্তী কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে|
অন্যদের মধ্যে যুগ্ম আহবায়ক পদে আবুজার রহমান বাবলা (ˆদনিক আমাদের সময়), যুগ্ম সদস্য সচিব পদে এহসান বিন মুজাহির (খোলা কাগজ), সদস্য-১ আব্দুর রব (দৈনিক সংগ্রাম), সদস্য-২ পদে শামসুল ইসলাম শামিম (সময়ের আলো), সদস্য-৩: নূর মোহাম্মদ সাগর (ˆদনিক করতোয়া) নির্বাচিত হয়েছেন|
প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য শাকির আহমেদ এর সভাপতিত্বে জরুরি সভায় অন্যদের মধ্যে সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, ˆসয়দ ছায়েদ আহমেদ, ˆসয়দ আমিরুজ্জামান, এম এ রকিব, এহসানুল হক, সাইফুল ইসলাম, এম মুসলিম চৌধুরী, মামুন আহমেদ, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, মামুন আহমেদ, শাহাব উদ্দিন আহমেদ, কাজী গোলাম কিবরিয়া, মিজানুর রহমান আলম, সুলতান মাহমুদ, সনেট দেব চৌধুরী বক্তব্য রাখেন|
আহবায়ক ˆসয়দ আবু জাফর সালাউদ্দিন ও সদস্য সচিব রুবেল আহম্মেদ বলেন, দীর্ঘদিন ধরে প্রেসক্লাবের কাজকর্ম ঝিমিয়ে পরেছে| তাই ক্লাবের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে সভায় সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কমিটি বিলুপ্তি করে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়| এই কমিটি ক্লাবের আগামী নির্বাচন পর্ষন্ত দায়িত্ব পালন করবে|



মন্তব্য করুন