মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন।

August 5, 2026,

স্টাফ রির্পোটার : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্য মৌলভীবাজার জেলার উদ্যোগে ৫ আগস্ট ,বুধবার, বিকালে শহরের চৌমুহনা চত্বরে এক আলোচনা সভা ও বাদ মাগরিব চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

রক্তাক্ত জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের জেলার  আহবায়ক  টিমের সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার

 জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী।

জেলা জামায়াত সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী ও সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায়

 বক্তব্য রাখেন  ছিলেন এনসিপি জেলা যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী,  বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জেলা সভাপতি আব্দুল মজিদ ও জেলা সেক্রেটারি  এডভোকেট আব্দুল ওয়াহিদ মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি কাজী দাইয়ান আহমদ, জুলাই যোদ্ধা শাহাবুদ্দিন বাবলু, কাজী মনজুর আহমদ, শাহ মোঃ মিছবাহ, বাংলাদেশ খেলাফত মজলিশ সদর উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল আলী, জেলা সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান হেলালী, অফিস সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহিদ, যুবশক্তি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমন  প্রমুখ।

সভাপতির বক্তব্যে  ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী বলেন, আজকে গোটা জাতি যখন জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন করতে যাচ্ছি, যে সময়ে এখানে দাড়িয়ে আমরা কথা বলছি, জুলাই আন্দোলনে আজকের এই সময়ে ফ্যাসিবাদী সন্ত্রাসীদের হাতে  মৌলভীবাজারের চৌমুহনী চত্বরে প্রতিটি দেয়ালে রক্তের দাগ লেগেছে এখনো সে দাগ মুছে যায়নি। এই জুলাই আন্দোলনকে ভিন্ন ধারায় প্রবাহিত করার জন্য  বিভিন্ন ধরনের অপতৎপরতা আমরা লক্ষ্য করছি। আজ জাতীয়ভাবে যখন জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন, সেখানে আমরা লক্ষ্য করেছি আবু সাঈদের ছবি প্রদর্শন করা হয়নি, জুলাই আন্দোলনের প্রেরণা  শহীদ আবু সাঈদের স্মৃতি মুছে দেয়ার অপচেষ্টা চলছে। এভাবে প্রত্যেকটি জায়গায় জুলাই আন্দোলনকে বিতর্কিত করার জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে চেষ্টা-প্রচেষ্টা চালানো হচ্ছে। জুলাইকে মুছে দেয়া যায় না, জুলাই মুছে যাবে না।জুলাইকে মুছে দেয়ার  এ ধরনের অপচেষ্টা জাতি   মেনে নেবে না।

‎‎তিনি আরো বলেন: আমরা দৃঢ় কন্ঠে বলতে চাই সাড়ে পনেরটি বছর রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে পারেনি জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধার সেটা করে দেখিয়েছে। জুলাই প্রশ্নে গোটা জাতীয় আজ ঐক্যবদ্ধ।

বাদ মাগরিব ডকুমেন্টারি প্রদর্শনী করা হয়। শহরের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ ডকুমেন্টারি প্রদর্শনী দেখেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com