ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ, বিএনপির নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
August 22, 2026,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির নেতৃবৃন্দরা। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।
শুক্রবার ২১ আগস্ট মহাসচিব এর বাসভবনে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। সাক্ষাৎকালে রুহুল কবির রিজভী দলের নেতাকর্মীদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় স্বার্থে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দলের সবাইকে একত্রিত হয়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। এ সময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন