শ্রীমঙ্গলে পরিত্যক্ত ডোবা থেকে অজগর উদ্ধার

September 8, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে লোকালয়ের পরিত্যক্ত ডোবা থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সোমবার ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে উপজেলা চড়ুইগাঁও এলাকার বাবলু দেবের বাড়িতে একটি পরিত্যক্ত ডোবায় হঠাৎ একটি সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাবলু দেব।

পরে তিনি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ডোবায় থাকা সাপটি একটি অজগর সাপ। পরে তারা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

সজল দেব জানান, উদ্ধার করা অজগর সাপটি বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com