(ভিডিও সহ) নিহত দুই ছাত্রলীগ কর্মীর লাশ পরিবারের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার॥ নিহত দুই ছাত্রলীগ কর্মী সাহবাব ও মাহির মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ময়না তদন্ত কাজ সম্পন্ন শেষে ৮ ডিসেম্বর শুত্রুবার সকাল সাড়ে ১১টায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বড়িতে লাশ নিয়ে গেলে পাড়া প্রতিবেশী ও স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। নিহত নাহিদ আহমদ মাহির নামাজে জানাযা বাদ জুম্মা সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দূর্লভপুর গ্রামে অনুষ্ঠিত হয়। অপরদিকে বিকেল সাড়ে ৪টায় নিহত মোহাম্মদ আলী সাহবাবের নামাজে জানাযা মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই স্থানে মাহির ২য় নামাজে জানাযাও অনুষ্ঠিত হবে।



বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মৌলভীবাজার শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের নির্জন এলাকায় ডেকে নিয়ে দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে একই গ্রুপের অপর ছাত্রলীগ কর্মীরা।
সকালে স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন ও জেলা প্রশাসক নিহত দুই ছাত্রলীগ কর্মীর লাশ দেখতে হাসপাতালের মর্গে যান।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ জানান, আজ ভোর রাতে পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে রুবেল নামে একজনকে রাজনগর উপজেলা থেকে গ্রেফতার করে।ঁ



মন্তব্য করুন