পানি উন্নয়ন এর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

April 22, 2018,

পলি রানী দেবনাথ॥ মনুনদী সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা সদস্যদের নিয়ে চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২২ এপ্রিল রবিবার উপ প্রধান সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, মৌলভীবাজার এর আয়োজনে চাঁদনীঘাট ইউনিয়নের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পানি উন্নয়ণ বোর্ড এর নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র সংকর চক্রবর্তী। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ণ বোর্ড এর পানি ব্যবস্থাপনার উর্দ্ধতন কর্মকর্তা, মৃত্তিকা বিজ্ঞানী ও উপ সম্প্রসারণ অফিসার সুলতান আহমেদ, মৌলভীবাজার কর ও যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান, বাংলাদেশ পানি উন্নয়ণ বোর্ড এর আঞ্চলিক হিসাব রক্ষক অফিসার শওকত আলী , মৌলভীবাজার পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বাবু প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com