স্বপ্নের ঢেউ ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন
April 23, 2018,

হোসাইন আহমদ॥ স্বপ্নের ঢেউ ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার সম্মেলন ২০ এপ্রিল শুক্রবার রাতে পৌর শহরের বনফুল কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। সম্মেলনে উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে মোঃ বুরহান উদ্দিন রুপক’কে সভাপতি ও মোঃ রুকন মিয়া’কে সাধারন সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ শাহেদ আলী’র সভাপতিত্বে ও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আলহাজ্ব নজমুল হক, সংগঠনের উপদেষ্টা মোঃ সালেহ আহমদ, আলাল খান, ব্যাংকার মোঃ ফকরুল ইসলাম ও সমাজ সেবক তুহিন আহমদ প্রমুখ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জুনেদুর রহমান, বেলাল আহমেদ চৌধুরী, যুগ্ন-সাধারন সম্পাদক আহমেদ রনি, যুগ্ন-সাধারন সম্পাদক মো: বখতিয়ার উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদ প্রমুখ।



মন্তব্য করুন