মৌলভীবাজারে গ্রাফিক্স ডিজাইন ও ফ্র্রিলান্সিং কোর্সের অরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভা এবং সামাজিক সংগঠন ‘উই ফর বাংলাদেশ’ এর উদ্যোগে গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিলান্সিং কোর্সের অরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ২৪ এপ্রিল দুপুর ১২টায় পৌরসভার কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয় এবং এতে ৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
উই ফর বাংলাদেশের সভাপতি শাহ ফাহিম আহমেদ এর সভাপতিত্বে ও এস এ রুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী আবুল হোসেন খান।
এছাড়াও বক্তব্য রাখেন, প্রশিক্ষক আবু হুরায়রা নাঈম, উই ফর বাংলাদেশ এর নির্বাহী সদস্য ইশরাত জাহান চৌধুরী, শাহ ফাহিম আহমেদ, মোঃ কামরুল ইসলাম ও মিনহাজ রাব্বি প্রমুখ
উল্লেখ্য যে, মৌলভীবাজার পৌরসভা ও “উই ফর বাংলাদেশ” এর যৌথ উদ্যোগে ২০১৮ সালের ২০ এপ্রিল পর্যন্ত ২২০ জন ছাত্র-ছাত্রীকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়।



মন্তব্য করুন