একাটুনা ইউনিয়নের দক্ষিণবালী এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন
April 26, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের দক্ষিণবালী এলাকায় ৫ কিঃমিঃ বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করা হয়।
২৬ এপ্রিল বৃহস্পতিবার এ উপলক্ষে দক্ষিণ বালী সিতেশ মাস্টারের বাড়ীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু সুফিয়ান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব ফয়জুল ইসলাম (কয়ছর), অনুষ্ঠানটি পরিচালনা করেন- আল মনসুর আহমদ, বিশেষ অতিথি ছিলেন ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাকারিয়া, তাজুল ইসলাম তালেব, আমিন আহমদ, জুয়েল আহমদ, নারায়ন দেবনাথ ও পল্লী বিদ্যুৎ অফিসের সিয়িার অফিসার সহ এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন