৫ দিন ব্যাপী আয় বর্ধকমূলক প্রশিক্ষণ কোর্স
April 28, 2018,

আশরাফ আলী॥ মৌলভীবাজারে ৫দিন ব্যাপী আয় বর্ধকমূলক কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের উদ্যোগে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ২৬ এপ্রিল বিকেলে আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের হলরুমে মোহাম্মদ দুলাল মিয়ার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এম এ রহিম সি.আই.পি.। বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার মোঃ দৌলত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সমবায় সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।



মন্তব্য করুন