এডভোকেট গজনফর আলী স্মরণে মৌলভীবাজার প্রেসক্লাবের শোকসভা

April 28, 2018,

আশরাফ আলী॥ মৌলভীবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, এডভোকেট গজনফর আলী চৌধুরীর মৃত্যুতে মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৭ এপ্রিল রাতে মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটির পরিচালনায় শোকসভায় প্রধান অতিথি প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. এ সালাম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী প্রমুখ।

এ ছাড়া বক্তব্য রাখেন সরওয়ার আহমদ, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, রজত কান্তি গোস্বামী, দীপ্ত টেলিভিশন প্রতিনিধি বকসি মিছবাহুর রহমান, মোহনা টেলিভিশন প্রতিনিধি এডভোকেট রাধা পদ দেব সজল, প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, অশোক দাশ, দৈনিক খবর পত্রের শ.ই সরকার জবলু, সময় টেলিভিশনের শাহ অলিদুর রহমান, আনোয়ারুল ইসলাম জাবেদ, ডিবিসি প্রতিনিধি পান্না দত্ত, যমুনা টেলিভিশনের প্রতিনিধি আহমেদ আফরোজ, দৈনিক যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ, ফটোনিউজবিডি ডটকমের সম্পাদক এমদাদুল হক, আশরাফ আলী ও ওমর ফারুক নাঈম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com