মৌলভীবাজারে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ ২০১৮ উদযাপিত

April 29, 2018,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উদযাপিত হয়েছে। গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশন এর উদ্যোগে সারা পৃথিবীতে বেসরকারী উন্নয়ন সংস্থা, নেটওয়ার্ক/সিভিল সোসাইটি কোয়ালিশন ও টিচার্স ইউনিয়নের অংশগ্রহনে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে এ সপ্তাহ পালন করা হয়েছে।
২২-২৮ এপ্রিল শনিবার সপ্তাহজুড়ে গণসাক্ষরতা অভিযান ও সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট এলায়েন্স (সিডা), মৌলভীবাজার এর আয়োজনে মৌলভীবাজার জেলায় বিভিন্ন কর্মসূচী সম্পন্ন করা হয়েছে। কর্মসূচীর আওতায় ২৪ এপ্রিল স্থানীয় শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে “সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারেরই প্রধান দায়িত্ব” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ২৫ এপ্রিল মৌলভীবাজার শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। কর্মসূচীর আওতায় ২৬এপ্রিল সকাল ১০ ঘটিকায় স্থানীয় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে Accountability for SDG4 and citizen participation-KEEP YOUR PROMISES” শ্লোগানের আলোকে সিডা’র চেয়ারম্যান শেখ সামসুজ্জামান আহমদ (সেলিম) এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজারের জেলা প্রশাসক জনাব মোঃ তোফায়েল ইসলাম বিশেষ অতিথি হিসেবে মৌলভীবাজার সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মালিক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি সোহেল মোল্লা, জেলা শিক্ষা মনিটরিং কর্মকর্তা, এম এমদাদুল হক মিন্টু, সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমী ও সৈয়দ নওশের আলী খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন শ্রেনী পেশার ৫৫ জন নারী পুরুষ অংশ গ্রহন করেন। সভার প্রারম্বে সিডা’র প্রকল্প সমন্বয়কারী এম এ সামাদ স্বাগত বক্তব্যে প্রদান করেন। শ্লোগানের আলোকে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ এর লিখিত আলোচনা সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সভার সভাপতি শেখ সামসুজ্জামান আহমদ। উপস্থিত সুধীবৃন্দের পক্ষ থেকে আলোচনায় অংশগ্রহন করেন শিক্ষক সমিতির প্রতিনিধি সুদীপ কুমার ভট্টাচার্য্য, এনজিও প্রতিনিধি এস এ হামিদ, নির্বাহী পরিচালক, ম্যাক বাংলাদেশ, বিশিষ্ট সমাজকর্মী বেনীমাধব চক্রবর্তী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাছিত, সাংবাদিক হোসাইন আহমদ, উন্নয়নকর্মী মাসুম শিকদার ও অপরাজিতা রায় প্রমুখ। প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সুধীবৃন্দের মাধ্যমে বক্তাগণ তাদের বক্তব্যে শিক্ষায় ইউনেস্কো ঘোষিত স্ট্যান্ডার্ড অনুযায়ী জিডিপির ৬ শতাংশ যা মোট বাজেটের ২০ শতাংশ বরাদ্দ প্রদান করে তা এসডিজি-৪ অর্জনে দায়বদ্ধতা ও নাগরিক অংশগ্রহন নিশ্চিত করে সরকারের অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে শিক্ষার মূল লক্ষ্য অর্জন করার এবং দেশের যে সমস্ত গ্রামে এখনও বিদ্যালয় স্থাপন করা হয়নি সেগুলোতে বিদ্যালয় স্থাপনের আহবান জানান। পথ শিশুদের উন্নয়ন ও শিক্ষায় অন্তর্ভূক্তি, প্রাথমিক সমাপনী ও জেএসসি’র সমাপনী পরীক্ষা সমূহ বাতিল, শিক্ষার্থীদের বইয়ের বোঝা কমানো, শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের মানোন্নয়ন, স্বাস্থ্য সম্মত পয়ঃ প্রণালী ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, অবিলম্বে শিক্ষা আইন সংসদে পাশ, বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান ইত্যাদি বাস্তবায়নের মাধ্যমে ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথকে সুগম করার পদক্ষেপ গ্রহনের জন্য সভায় বক্তাগন মতামত ব্যক্ত করেন। শিক্ষা থেকে মাঝপথে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষক, অভিভাবক, এসএমসি সদস্য সহ সরকারী সংশ্লিষ্ট বিভাগ সমূহকে শিক্ষার অনুকুল পরিবেশ সৃষ্টির জন্য আরও কৌশল অবলম্বন করার আহবান জানানে হয়া। সর্বোপরি বক্তাগন এসডিজি’র গোল-৪ এর লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষায় দায়বদ্ধতা ও নাগরিক অংশগ্রহন নিশ্চিত করার প্রয়োজনীয়তা অপরিসীম বলে মত পোষন করেন। শিক্ষায় অহেতুক ব্যয় কমিয়ে অবকাঠামো ও শিক্ষা উন্নয়ন খাতে ব্যয় বৃদ্ধি করার বিষয়টিও সভায় আলোচিত হয়। এছাড়াও শিক্ষক প্রতিনিধি উল্লেখ করেন শিক্ষা উপবৃত্তির অর্থ অভিভাবকগণ শিক্ষার্থীর শিক্ষা কাজে ব্যয় করেন না বলে তাদের কাছে প্রতীয়মান হয়েছে তাই উক্ত উপবৃত্তির অর্থ দ্বারা মিড-ডে মিলের ব্যবস্থা গ্রহন করলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার উন্নতি ঘটবে। বক্তাগন দ্বাদশ শ্রেনী পর্যন্ত বিনামূলে ভর্তি ও শিক্ষা ব্যয় সরকারকে বহন করার এবং বেসরকারী বিদ্যালয় যেমন কেজি স্কুল/ক্যাডেট স্কুল ইত্যাদির নিয়ন্ত্রণের জন্য একটি রেগুলেটরী কমিশন গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তাগন স্থানীয় জেলা প্রশাসনের কাছে কোচিং ব্যবসা বন্ধ করার ব্যবস্থা গ্রহনের জন্যও আহবান জানান। প্রধান অতিথি কর্তৃক বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ৩ জন, রানার্স আপ ৩ জন ও শ্রেষ্ঠ বক্তাকে ক্রেস্ট প্রদান করা হয়। সভা পরিচালনা করেন সিডা, মৌলভীবাজারের সমন্বয়কারী ফাহাদ এ আলম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com