খালেদা জিয়ার মুক্তির দাবীতে মৌলভীবাজারে যুবদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার॥ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানিয়ে মৌলভীবাজারে বিক্ষোভ করেছে জেলা যুবদল। দলটির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৮ এপ্রিল শনিবার শুরুতে বিক্ষোভ মিছিলটি শহরের চৌমুহনা এলাকা থেকে শুরু হয়ে শমসেরনগর সড়কের বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সদর উপজেলা যুবদলের আহবায়ক শেখ শামিম জাফর এর পরিচালনায় জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক সালাম আহমেদ জিতু, জেলা যুবদল নেতা আব্দুস সালাম মেম্বার, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আনিছুজ্জামান বায়েছ। উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহাবায়ক সেলিম মোহাম্মদ সালাহ উদ্দিন, এম এ নিশাত, পৌর তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামন দুলাল, জেলা যুবদল নেতা রুহেল বক্স, সুজাউর রহমান, জেলা জিয়া মঞ্চের আহবায়ক মুনাহিম কবির মেম্বার, জেলা যুবদল নেতা ইমরান সাজু মেম্বার, যুবদল নেতা আসিক মেম্বার, আজাদুর রহমান প্রমুখ।



মন্তব্য করুন