মৌলভীবাজারের দুইটি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন

April 30, 2018,

স্টাফ রিপোর্টার॥ সারাদেশে ২৫টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)।  তন্মধ্যে রয়েছে মৌলভীবাজার-২ ও ৪ আসন।

৩০ এপ্রিল সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার ২৫টি আসনে পরিবর্তন আনা হয়েছে। এখন মৌলভীবাজার ২ আসনের সীমানা হবে কুলাউড়া উপজেলা এবং মৌলভীবাজার-৪ আসনের সীমানা হবে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com