টানা বৃষ্টিতে মৌলভীবাজারের জনজীবন বিপর্যস্ত

আশরাফ আলী॥ গ্রীষ্মকালের টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। গত দু’তিন দিনের বৃষ্টির ফলে লোকজন খুব একটা ঘর থেকে বের হচ্ছেন না। সরকারি অফিস-আদালত সহ বিভিন্ন অফিসগুলোতে সরকারি বন্দ রয়েছে। সরকারি বন্দের ফলে অফিসগুলোর কর্মকর্তারা ভ্রমণের জন্য পর্যটন নগরী মৌলভীবাজারে আসছেন। কিন্তু টানা বৃষ্টির ফলে কেউ হোটেল থেকে বের হতে পরছেন না।
রবিবার থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি। বৃষ্টির কারণে বাসা-বাড়িতে অবস্থানরত মানুষেরা ঘরের ভেতর বন্দি হয়ে পড়েছেন। গ্রীষ্ম মৌসুমে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
বৃষ্টির কারণে বৈশাখ মাসের ফসলি জমির ধান কেটে বাড়িতে এনে গোলায় তুলতে পারছেন না কৃষকরা। বৃষ্টির কারণে রৌদ্র না থাকায় মাড়াই দেওয়া ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ফলে দূর্ভোগে পড়েছেন কৃষক-কৃষাণীরা।



মন্তব্য করুন