ঘূর্ণিঝড়ে প্রাথমিক বিদ্যালয় লন্ডভন্ড একই কক্ষে পালাবদল করে পাঠদান

হোসাইন আহমদ॥ দুই দিনের টানা ঘূর্ণিঝড়ে মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম দিগলগজী সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষসহ ৩টি শ্রেণী কক্ষ লন্ডভন্ড হয়েছে। যার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাপক ব্যাঘাত ঘটছে। শিক্ষার্থীরা এখন একটি ক্লাসে পালাবদল করে এবং আবহাওয়া ভালো থাকলে খোলা আকাশের নিচে পাঠদান করছে।
স্থানীয় ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পাঠদানের শ্রেণী কক্ষটি টিনসেট থাকায় ৬/৭ মে রাতের ঘুর্ণিঝড়ে বিদ্যালয়ের ৩টি শ্রেণী কক্ষ লন্ডভন্ড হয়। পরের দিন স্থানীদের সহযোগীতায় একটি শ্রেণী কক্ষ কিছুটা মেরামত করে ওই কক্ষে পালাবদল করে পাঠদান চলছে।
এবিষয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ হুসনা খানম বলেন, ঘটনার পরের দিনই ইউএনও মহোদয়ের সাথে আমরা স্কুল পরিদর্শন করেছি। বিদ্যালয়টি স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় চেষ্টা চলছে।



মন্তব্য করুন