একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর উপর মিথ্যা ও ষড়যন্ত্র মুলক পিটিশন মামলা দায়েরে মৌলভীবাজার ইমজার নিন্দা

May 12, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর উপর মিথ্যা ও ষড়যন্ত্র মুলক পিটিশন মামলা দায়েরে মৌলভীবাজারের  ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েসন (ইমজা) নিন্দা জানিয়েছে।

১১ মে শুক্রবার  রাত ৮টায় মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে ইমজার সাধারণ সভায় ইমজা সভাপতি এডভোকেট রাধাপদ দেব সজলের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন বাংলাভিশনের মৌলভীবাজার প্রতিনিধি হুমায়েদ আলী শাহীন, এটিএন বাংলা ও এটিএন নিউজের মৌলভীবাজার স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, ইমজার সিনিয়র সদস্য ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, ইমজা মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ডিবিসি টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি পান্না দত্ত, মাছরাঙ্গা টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, দীপ্ত টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বক্সী মিজবাউর রহমান, একাত্তর টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি আহমদ ফারুখ মিল্লাদ, বাংলাদেশ টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি হাসনাত কামাল, একুশে টেলিভিশনের মৌলভীবাজার  প্রতিনিধি বিকুল চক্রবর্তী, মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, যমুনা টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি আফরোজ আহমদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি আব্দুর রব, নিউজ টোয়েন্টিফোর এর মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ বয়তুল আলী।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ইমজা মৌলভীবাজারের সদস্য ক্যামেরা পার্সন মঞ্জু বিজয় চৌধুরী, মো: আমির ও জুলফিকার আলী ভুট্টো।

সভায় এ নিন্দা প্রস্তাবটি রেজুলেশন আকারে গ্রহন করে সাংবাদিক বিকুল চক্রবর্তীকে সার্বিক সহযোগীতার আশ্বাসদেন ইমজা নেতৃবৃন্ধ।

এর আগে সভায় সাংবাদিক বিকুল চক্রবর্তী সম্পাদিত “আপন আলোয় বিশ্বভুবন” সংকলণের ১৯৭১ সালের  ২৬ শে মার্চ স্বাধীনতার ঘোষনা অংশটি পড়ে শোনান বিকুল চক্রবর্তী। যা বাংলাদেশের প্রকৃত ইতিহাসের সাথে মিল রয়েছে বলে উল্লেখ করেন উপস্থিত সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com