দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক বাজার মনিটরিং

May 16, 2018,

পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ১৫ মে মঙ্গলবার জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য না বাড়িয়ে যৌক্তিক পর্যায়ে বিক্রি করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়।

মেয়াদ উত্তীর্ণ খাদ্যপন্য বিক্রি করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরী করা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে জুড়ী উপজেলার বিভিন্ন যায়গায় চারটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো ১. তারা মিয়ার মাছের দোকানকে ২ হাজার  টাকা, চঞ্চল স্টোরকে ৩ হাজার টাকা, শ্রী কৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারকে ৬ হাজার টাকা, মিলন ষ্টোরকে ১ হাজার ৫শত টাকা । উল্লেখ্য তারা মিয়ার মাছের দোকানকে মাছ ওজনে কম দেওয়ায় একজন অভিযোগকারীর তাৎক্ষণিক লিখিত অভিযোগের ভিত্তিতে জরিমানা করা হয় এবং জরিমানার পঁচিশ শতাংশ টাকা অর্থাৎ ৫ শত টাকা অভিযোগকারীকে প্রদান করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন জুড়ী থানার পুলিশ ফোর্স। প্রেস বিজ্ঞপ্তি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com