নিভৃত আলোর শিখা সামাজিক সংগঠন উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

May 16, 2018,

স্টাফ রিপোর্টার॥  মাতারকাপন শিমুলতলা বাজারে নিভৃত আলোর শিখা সামাজিক সংঘঠনের উদ্যোগে দুঃস্থ  অসহায় পরিবারের মধ্যে পবিত্র রমজান ও ইফতারের  খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সকালে ১৫ মে মঙ্গলবার  মোঃ সাহেদ আলী এর সভাপতিতে এবং সংগঠনের উপদেষ্টা মোঃ সেলিম ও সম্পাদক টিপু শাহ্ এর পরিচালনায় ও প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান।  স্বাগত বক্তব্য রাখেন তরুন সমাজ সেবক হানিফুর রহমান মান্না। ৬০টির বেশি পরিবারের মধ্যে চাল, ডাল, সেমাই, সয়াবিন, চিনি, পেয়াজ সহ  রমজানের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com