সোস্যাল ক্লাবের উদ্যোগে মাহে রমদ্বান উপলক্ষে সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ

May 16, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সমাজসেবক দানশীল ব্যক্তিত্ব আমেরিকা প্রবাসী সৈয়দ জিলাদুর রহমান এর  প্রচেষ্টায় ও উদ্যোগে প্রতিষ্ঠিত মৌলভীবাজার সোস্যাল ক্লাব এর পক্ষ মাহে রমদ্বান উপলক্ষ্যে সেহরী ও ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।

১৪ মে সোমবার সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব হলরুমে একটি অনুষ্ঠানে মাধ্যমে অসহায় দারিদ্র রোজাদার ৬০টি পরিবারের মাঝে এ সেহরী ও ইফতার সামগ্রী বিতরন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব প্রকৌশলী মনসুরুজ্জামান। সংগঠনের উপদেষ্ঠা অবসরপ্রাপ্ত কৃষি অফিসার সৈয়দ আবুল বাশার এর সভাপতিত্বে এবং শামীম আহমদ ও জুয়েল আহমদ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি- আব্দুল হামিদ মাহবুব, সাধারন সম্পাদক সালেহ এলাহি কুটি,সমাজসেবক আফজাল খাঁন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার সোস্যাল ক্লাবের সদস্য কাইয়ুম মিয়া, শাহাজান মিয়া, লিপন মিয়া, জিল্লর বখস, তাহের আহমদ, জয়নাল মিয়া, সেলিমুর রহমান. সৈয়দ সানী, তাজুল ইসলাম, আবু রেজা সিদ্দীক ইমন, নূরুল ইসলাম সহ আরও অনেকে। জানাযায় প্রতি প্যাকেটে ২০ কেজি চাল, ৫ লিটার ভোজ্যতৈল, ২ কেজি ছোলা,  কেপি পেয়াজ, ২ কেজি মসুর ডালসহ প্রায় ২ হাজার টাকার সামগ্রী এবং গাড়ী বাড়া নগদ ১শ টাকা।

উল্লেখ্য যে, ২০১৬ সালের ১০ই সেক্টোম্বর সমাজসেবক দানশীল ব্যক্তিত্ব জনাব সৈয়দ জিলাদুর রহমান সাহেবের প্রচেষ্টায় ও উদ্যোগে প্রতিষ্ঠিত হয় মৌলভীবাজার সোস্যাল ক্লাব এবং তিনি আজোবদি নিরলস ভাবে গরীব দুখী মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তার সাথে আরো যারা সহযোগিতা করে যাচ্ছেন তাদের মধো উল্লেখ যোগ্য হলেন – সুমন মোহাম্মদ , জুয়েল খাঁন, শাহ জাবের আহমদ,মিজান আলম সহ আরও অনেক নাম না জানা সদস্যগন নি:স্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com