ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

May 17, 2018,

আশরাফ আলী॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে বিভিন্ন স্থানে বাজার মনিটরিং অভিযান প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১৭ মে ভোক্তা অধিদপ্তর মৌলভীবাজার  এর সহকারি পরিচালক মোঃ আল-আমিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রাখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, মূল্য তালিকায় অতিরিক্ত দাম লিখে বেশি দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বেশি দামে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে দিঘীর পাড় বাজার, সিলেট রোড, বেরীর পাড় এলাকায় ৪ টি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো কুমুদ স্টোরকে ১ হাজার  টাকা, জামিল স্টোরকে ৮শত টাকা, অমৃত হোটেলকে ১ হাজার, মেসার্স মাহমুদ বকস ট্রেডার্সকে ২ হাজার।

এ সময় তার সাথেু ছিলেন সদর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর শেখর কান্তী পাল ও মডেল থানার পুলিশ ফোর্স।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com