মৌলভীবাজার জেলা পুলিশের উচ্ছেদ অভিযান

May 22, 2018,

ইমাদ উদ দীন॥ মৌলভীবাজার পৌর শহরে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের উচ্ছেদ অভিযান চালিয়েছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

২২ মে মঙ্গলবার দুপুরে পৌর শহরের চৌমূহনা, চাঁদনীঘাট রোড, সেন্ট্রাল রোড, কোর্ট রোড এলাকা সহ শহরের সকল রোডে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বিরোদ্ধে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল আহাম্মদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ফুটপাত দখল করে পথযাত্রী ও যানবাহনে বিঘœসৃষ্টি করে ফলমূল রাখা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করা হয়। গত ২০ মে মৌলভীবাজার পৌরসভার হলরুমে শহরের নাগরীকদের মতামতের ভিত্তিতে  ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বিরোদ্ধে অভিযান প্রেরণের সিদ্ধান্ত অনুযায়ী এ প্রদক্ষেপ নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com