দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান 

May 22, 2018,

স্টাফ রিপোটার॥ পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার ২২ মে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকার  বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য না বাড়িয়ে যৌক্তিক পর্যায়ে বিক্রি করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়। আজকের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্যপন্যে রং ব্যবহার করা, মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দাম রাখা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে শেরপুর এলাকায় অবস্থিত তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো ১. কলি হোটেলকে ৫ হাজার  টাকা, ২. ভাই ভাই বেকারীকে ৬ হাজার টাকা ও ৩.মিলি পোল্ট্রিকে ২ হাজার টাকা। এ সময় সহযোগীতায় ছিলেন শেরপুর পুলিশ ফাড়ির পুলিশ ফোর্স।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com