মৌলভীবাজার পৌরসভার অবসর প্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল খালিক আর নেই : বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার॥ মাছরাঙ্গা টেলিভিশন ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক ফেরদৌস আহমদ দুলালের পিতা, মৌলভীবাজার পৌরসভার অবসর প্রাপ্ত অ্যাসেসর, মোঃ আব্দুল খালিক ২০ মে রোববার সকাল ১০.১৫ মিনিটে ইন্তেকাল হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুমের জানাযার নামাজ রবিবার বিকেল ৫.৪০ মিনিটে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রঃ) মাজার প্রঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাপন করা হয়। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে, স্ত্রী ও নাতি-নাতনিসহ আতœীয় স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন।
শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এ সালাম, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, মৌলভীবাজার সাংবাদিক সমিতির সভাপতি ও প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ মহসীন পারভেজ, মৌলভীবাজার আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মুজিবুর রহমান মুজিব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সভাপতি রাধাপদদেব সজল, সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ।



মন্তব্য করুন