জোড়া খুনের প্রধান আসামী’র আত্মসমর্পন : ৩দিনের রিমান্ড

May 27, 2018,

ইমাদ উদ দীন॥ মৌলভীবাজারে ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী শাবাব ও ছাত্রলীগ কর্মী নাহিদ আহমদ মাহি হত্যাকান্ডের প্রধান আসামী ছাত্রলীগ নেতা আনিসুল ইসলাম চৌধুরী তুষার ২২ মে মঙ্গলবার দুপুরে ১নং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী বাহাউদ্দিনের কাছে আত্মসমর্পন করে। পরে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ সময় আসামী পক্ষের ৬/৭ জন আইনজীবি উপস্থিত ছিলেন বলে নিহত শাবাবের মামা রুমেল আহমদ নিশ্চিত করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ ও মামলার তদন্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, ৭ ডিসেম্বর সন্ধ্যার পর অভ্যন্তরীণ দ্বন্ধের জেরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খুন হন ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী শাবাব ও কর্মী নাহিদ আহমদ মাহি। এঘটনায় নিহত শাবাবের মা সেলিনা রহমান একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে রবিবার ২৭ মে দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতের বিচারক কাজী বাহাউদ্দিন তুষারের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো: সোহেল আহম্মদ।

তিনি বলেন, আদালতে ১০ দিনের রিমান্ড চাইলে ৩দিনের মঞ্জুর করা হয়। সোমবার থেকেই এই রিমান্ড কার্যকর হবে। সে শহরের বড়হাট এলাকার সাবেক কমিশনার আকিকুল ইসলাম চৌধুরীর পুত্র।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com