আগামী ২৪ জুন বাংলদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন

May 27, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ২৪ জুন বাংলদেশ চা শ্রমিক ইউনিয়নের ( রেজিঃ নং-বি-৭৭) এর পঞ্চায়েত কমিটির প্রাথমিক কার্যকরী পরিষদ, ভ্যালী কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় কমিটির নির্বাচন।

২৭ মে রোববার বিকালে শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তর কার্যালয়ে জর্ণাকিণ এক অনুষ্ঠানের মাধ্যমে এ নির্বাচনে তফসির ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার শ্রম অধিপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শিবনাথ রায়।

তিনি প্রেস ব্রিফিং কলে জানান, বাংলাদেশের অন্যান্য সেক্টর থেকে এ সেক্টরটি একটু ভিন্ন প্রকৃতির। এখানে কাজের ধরণ, কর্মস্থল, কর্মস্থলের সহযোগীতা এবং সুযোগ সুবিধার মধ্যেও ভিন্নতা রয়েছে।

বর্তমানে বাংলাদেশের পুর্বঞ্চালে মুল বাান ও ফাড়ি বাগান মিলিয়ে ২২৮ টি চা বাগান রয়েছে। এ চা বাগনগুলো  মুলত: সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙ্গামাটিসহ ৫টি জেলায় এবং ২০ উপজেলায় বি¯ৃ‘ত।

নির্বাচনের তফসির অনুয়ায়ী  ২০টি উপজেলার নির্বাহী অফিসারগণ সহকরী রিটার্ণিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন। সে অনুয়ায়ী স্ব স্ব উপজেলার রিটার্ণিং অফিসারের কার্যালয় থেকে ২৯.৩০ মে মনোনয়ন পত্র বিতরণ করা হবে, ৩১ মে মনোনয়ন গ্রহণ, ২ ও ৩ জুন মনোনয়ন পত্র বাছাই,৪ জুন প্যানেল ভিত্তিক খসড়া প্রার্থী তাালিকা প্রকাশ. ৫ জুন বাতিলকৃত মনোনয়ন পত্রের উপর আপীল ও শুনানী,  ৬ জুন মনোনয়ন পত্র প্রত্যাহার, ৭ জুন প্যানেল ভিত্তিক চুড়ান্ত তালিকা প্রকাশ, ১০ জুন প্যনেল ভিত্তিক প্রার্থীদের প্রতীক বরাদ্দ এবং ২৪ জুন ভোট গ্রহণ। এবং সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোগগ্রহণ অনুষ্ঠিত হবে। বর্তমানে বাংলাদেশের পুর্বঞ্চালে মুল বাান ও ফাড়ি বাগান মিলিয়ে ২২৮ টি চা বাগান রয়েছে এবং মোট ভোটার সংখ্যা ৯৮ হাজার ৭৫২ জন।

বাংলদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ৫টি জেলার জেলা প্রশাসকগণ নির্বাচন সমন্বয়ক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটগণ রিটার্ণিং অফিসার, সংশ্লিষ্ট ২০টি উপজেলার নির্বাহী অফিসারগণ সহকরী রিটার্ণিং অফিসার এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রানালয় এবং স্বাস্থ মন্ত্রানালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ প্রিজাইডিং অফিসার ও পেলিং পার্সোনেল  হিসাবে দায়িত্ব পালন করবেন মর্মে  উচ্চ আন্ত:মন্ত্রাণালয় সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও চা বাগানে সংশ্লিষ্ট প্রাথমিক ব্যিালয়গুলো বিগত নির্বাচনগুলোর ন্যয় এবারও ভোটকেন্দ্র হিসবে ব্যবহৃত হবে। প্রেস ব্রিফিং কালে সহকরী রিটার্ণিং অফিসার  আব্দুল হাই আল-মাহমুদ (কণ্টোলার প্রেপিডেন্ড ফান্ড), এনামুল হক, শ্রম পরিচালক, ঢাকা অঞ্চল ও মো: গিয়াস উদ্দিন আহমদ শ্রম পরিচলক চট্টগ্রাম বিভাগ, নির্বাচন সংশ্লিষ্টরা, সাংবাদিক চা শ্রমিক নেতা, সুধীজনসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com