খেলাফত মজলিসের ইফতার মাহফিল
June 2, 2018,

আশরাফ আলী॥ মৌলভীবাজারে খেলাফত মজলিস শহর শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১ জুন মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলীর সভাপতিত্বে ও এনামুল হক এনামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল বারী। বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের যুগ্ন মহাসচিব মুনতাসির আলী, মাওলানা আব্দুস সালাম চৌধুরী, মাওলানা শামসুজ্জামান চৌধূরী, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আব্দুস সবুর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য ইয়ামীর আলী, পৌর জামায়াতের আমীর আলাউদ্দিন শাহ সহ ২০দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



মন্তব্য করুন