এতিমদের সম্মানে এম.সাইফুর রহমান স্মৃতি পরিষদের ইফতার

June 3, 2018,

স্টাফ রিপোর্টার॥ সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নামের রহমান বলেছেন, আগামী নির্বাচনে যতই চলচাতুরী আর যাই করুন না কেন আওয়ামীলীগ আর ক্ষমতায় আসবেনা। এদেশের জনগনকে কুত্তায় কামড় দেয়ই নাই যে, জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে আওয়ামীলীগকে তিন তিন বার ক্ষমতায় বসাতে যাবে। এবারতো গায়ের জোরে অবৈধ ভাবে ক্ষমতায় বসেছে। সেই সুযোগ আর নাই। আওয়ামীলীগ স্বীকার করুক আর নাই করুক তাতে কিছু যায় আসেনা, বিএনপি এদেশের একটি বৃহত্তর রাজনৈতিক দল।

রবিবার ৩ জুন শহরের ওয়েষ্টার্ণ রেস্টুরেন্টে সাবেক অর্থ ও পরীকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরের উল্লেখিত কথা বলেন।

এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, ডা. আব্দুল মতিন, এডভোকেট আবু তাহের, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মৌলভী ওয়ালী সিদ্দিকী, এম এ মুকিত, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেলু মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহ উর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম।

বক্তব্য রাখেন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মু. ইমাদ উদ-দীন, দৈনিক যুগান্তর প্রতিনিধি ও সংগঠনের সদস্য হোসাইন আহমদ।

প্রধান অতিথি ও এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এম নাসের রহমান তার বক্তব্যে বলেন সম্প্রতি সিলেট সিটির ২৭নং ওয়ার্ডের আলমপুরস্ত এম সাইফুর রহমান শিশুপার্কের নাম পরিবর্তেনের পায়তারাসহ বৃহত্তর সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের স্মৃতি ফলক থেকে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমানের নাম মুছে ফেলার হীন চক্রান্ত চলছে। তিনি বলেন পরের ধনে পোদ্দারী করা আওয়ামীলীগের পুরানো অভ্যাস। ক্ষমতার জোরে নাম পরিবর্তন করা যায় কিন্তু মানুষের হ্রদয় থেকে এম সাইফুর রহমানের নাম মুছা সম্ভব নয়।

তিনি আরো বলেন সাইফুর রহমান দেশ তথা এই সিলেট বাসীর জন্য যে উন্নয়ন করে গেছেন তা কখন ভুলার নয়। তিনি আওয়ামীলীগ নেতৃবৃন্দের প্রতি প্রশ্ন রেখে বলেন উন্নয়ন না করে তাঁর করা উন্নয়নে আপনাদের নাম দিবেন, তাতে ভাগ বসাবেন। তা কেমন করে হয়? নিজেরা উন্নয়ন কাজ করেই সেখানে আপনাদের নাম দিন তাতে কারো আপত্তি থাকবেনা। কিন্তু অন্যের করা উন্নয়ন কর্মকান্ডে নাম সরিয়ে আপনাদের নাম বসাবেন তাতে আপনাদের লজ্বা পাওয়া উচিত।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন অবৈধ সরকারের মন্ত্রী এমপিরা অবৈধ ভাবে এ সকল নাম পরিবর্তন করছেন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এ সকল অবৈধ নাম কোথায় যাবে। তখন সে লজ্বায় কোথায় মুখ ঢাকবেন এই চিন্তা মাথায় রাখেন।

এসময় উপস্থিত ছিলেন এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের সদস্য ডাঃ দিলশাদ পারভিন, বদরুন্নেছা খানম, এ্যাডভোকেট সালেহ আহমদ রিপন, দেওয়ার পারওয়াজ আহমদ চৌধুরী, আমিন উদ্দিন বাবু, আতাউর রহমান চৌধুরী, মো: সেকুল ইসলাম তালুকদার, রশিদিয়া এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে স্মৃতি পরিষদের সদস্য এ্যাডভোকেট হাফিজ আব্দুল আলিম দেশ জাতি ও মুসলিম উম্মার সুখ শান্তি ও সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com