জেলা ছাত্রদলের সভাপতি  রুবেল সম্পাদক সোহান

June 5, 2018,

ইমাদ উদ দীন॥ দীর্ঘদিন পর মৌলভীবাজার জেলা ছাত্রদল নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।  ৫ জুন মঙ্গলবার দলীয় প্যাডে বাংলাদেশ জাতীয়তাবাদতী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি  মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান অনুমোদিত ৮ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির  সভাপতি  মোঃ রুবেল মিয়া,সাধারণ সম্পাদক  আকিদুর রহমান সোহান। সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম মহসিন, সহ-সভাপতি  রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক মাজেদুল আলম চৌধুরী সাহান, যুগ্ম সম্পাদক গোলাম হাসান চৌধূরী ঝুমা,  যুগ্ম সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক  ইমামুল হক রিপন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com