নিরাপদ সড়ক চাই মৌলভীবাজার শাখার উদ্যোগে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

June 10, 2018,

স্টাফ রিপোর্টার॥ নিরাপদ সড়ক চাই (নিসচা) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

৯ জুন শনিবার সন্ধ্যা ৬ টায় মৌলভীবাজার চৌমুহনাস্থ বীনা রেস্টুরেন্ট এ নিসচা সভাপতি খিজির মুহাম্মদ জুলফিকারের সভাপতিত্বে এবং নিসচার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর মোঃ সালাউদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদরে দূর্ঘটনায় আহত ব্যক্তি তপন বাবু, অধ্যাপক লুৎফুর রহমান, সিএনজি মালিক সমিতির সভাপতি শেখ জমির আহমদ,  নিসচার উপদেষ্টা সদস্য মোঃ আব্দুল মোত্তালিব, উপদেষ্টা সদস্য ও সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম, এছাড়া জেলা কমিটির অন্যান্য সদস্য বৃন্ধ উপস্থিত ছিলেন।

উক্ত মতবিনিময় সভায় আগামী কাল নিরাপদ সড়ক চাই (নিসচা) উদ্যোগে ব্যাপক গনসচেতনতা বৃদ্ধির লক্ষে মৌলভীবাজার পুলিশ সুপার ও ট্রাফিক ইন্সপেক্টরের নেতৃত্তে বিভিন্ন সড়কে লিফলেট বিতরন করার সিদ্ধান্ত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com