জেলা সদরের বিভিন্ন প্রতিষ্ঠানে দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে অভিযান

June 11, 2018,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে  অভিযান পরিচালিত হয়।

১১ জুন সোমবার অভিযানে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য না বাড়িয়ে যৌক্তিক পর্যায়ে বিক্রি করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরী করা, মাটির হাড়িতে দই বিক্রি করতে গিয়ে ওজনে কম দেওয়া, মিষ্টির মধ্যে পোকা থাকা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, পোকা বেগুন দিয়ে বেগুনী তৈরী করা, বিদেশী স্টিকার লাগিয়ে কাপড়ের দাম বেশি রাখা, বিদেশী কাপড় এই মর্মে কোন কাগজপত্র দেখাতে না পারা, বিভিন্ন ব্রান্ডের প্রসাধনীতে নিজেরা ইচ্ছেমত দাম লেখা, সরকারকে ভ্যাট টেক্্র না দিয়ে আসা এই ধরনের বিদেশী প্রসাধনী বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে সদর উপজেলার বিভিন্ন যায়গায় চারটি প্রতিষ্ঠানকে মোট ৯৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

প্রতিষ্ঠানগুলো হলো পানসী রেষ্টুরেন্টকে ৪০ হাজার টাকা, ম্যানেজার ষ্টলকে ২০ হাজার টাকা, গাউসিয়া ফ্যাশনকে ৩ হাজার টাকা। এছাড়াও লোটোকে নির্দেশনা দেওয়া হয় মিথ্যা বিজ্ঞাপনমূলক সাইন বোর্ড সরিয়ে ফেলার জন্য।

ঈদ উপলক্ষে কোন প্রকার প্রতারনার আশ্রয় না নিয়ে কাপড়ের মূল্য সহনীয় পর্যায়ে রেখে বিক্রি করার জন্য কাপড় ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com