বন্যায় খাদ্য গুদামের ১হাজার মেট্রিকটন চাল ও গম নষ্টের আশঙ্কা

June 19, 2018,

আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় অবস্থিত ৪টি সরকারী খাদ্য গুদাম বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় ২ হাজার মেট্রিকটন চাল এবং গম পানিতে নষ্ট হওয়ার আশংকা রয়েছে।
রবিবার (১৭জুন) বিকালের দিকে সরিজমিন গিয়ে দেখা যায়, শ্রমিকরা তীব্র স্রোত উপেক্ষা করে জেলার প্রধান এই খাদ্য গুদামে সংরক্ষিত চাল ও গম ট্রাকে করে তুলছেন। রোববার মধ্যরাতে পৌরসভা নির্মিত আরসিসি দেয়ালের মনুনদীর প্রতিরক্ষা বাধঁ ভেঙ্গে শহরের পৌর এলাকার ৩টি ওয়ার্ড ও বেশ কয়েকটি গ্রাম বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় শহরের ঢাকা-সিলেট সড়কের কুসুমবাগ এলাকার এই ৪াট খাদ্য গুদাম পানির স্রোতে তলিয়ে যায়।
জেলা শহরের চারটি সরকারি খাদ্য গুদামে বন্যার পানি প্রবেশ করায় গুদামে মজুদকৃত চাল ও গম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে জেলা খাদ্য বিভাগ। রোববার বিকেলের দিকে মৌলভীবাজার জেলা খাদ্য গুদামের ইনচার্জ মো: সাখাওয়াত হোসেন জানান, চারটি গুদামে এক হাজার ৫৬৮ টন চাল ও ৪২৪ টন গম মজুদ আছে। মজুদকৃত এই চাল ও গমের মূল্য প্রায় ৯ কোটি টাকা। গুদামে যে পরিমান উচ্চ বেগে পানি ঢুকেছে তাতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সাখাওয়াত হোসেন জানান, এপর্যন্ত গুদামে সংরক্ষিত চাল ও গমের মধ্যে মাত্র ৮০ মেট্রিকটন চাল ও গম নিরাপদ স্থানে সরানো সম্ভব হয়েছে। তিনি বলেন মজুদকৃত গুদামে প্রায় একহাজার মেট্রিকটন চাল ও গম নষ্ট হবার আশঙ্কা রয়েছে।
খাদ্য গুদামের বিষয়ে জেলা প্রশাসক তোফায়েল ইসলাম বিকেলে সাংবাদিক সম্মেলনে জানান, আজ বিকেলে খাদ্য গুদাম থেকে চাল ও গম নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। তবে কিছুটা নষ্ট হয়েছে।
তিনি আরো জানান, এ এলাকা দিয়ে পানি আসবে সে আশংকা ছিলনা এবং যখন পানি আসল খাদ্য গুদামের চাল, গম সরিয়ে নেওয়ার মত পর্যাপ্ত সুযোগ ছিলনা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com