জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় ছাত্রলীগের ত্রাণ বিতরণ
June 20, 2018,

স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলায় বন্যা দুর্গত হাজারো মানুষের মাঝে ২০ জুন দুপুরে ত্রাণ বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এদিকে সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত আছে।
বুধবার ২০ জুন দুপুরে রাজনগরের কামারচাক ও মনসুরনগর ইউনিয়নসহ বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার শাহজালাল এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।



মন্তব্য করুন