ব্র্যাক সদর অফিসের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
June 20, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় সাম্প্রতিক অতিবৃষ্টিও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত বন্যার্তদের পাশে দাঁড়ায় ব্র্যাক।
১৯ জুন মঙ্গলবার ব্র্যাক মৌলভীবাজার সদর অফিসের আয়োজনে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের হাসানপুর গ্রাম ও মৌলভীবাজার পৌরসভার ৬নং ওয়াডের্র বড়হাটে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এসময় ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ব্র্যাক এসএনপি কর্মসূচীর জেলা ব্যাবস্থাপক, সদর উপজেলা ব্র্যাক অফিসের টিউপি ম্যানেজার মিন্টু রহমান, রেডিও পল্লীকণ্ঠের প্রোগ্রাম প্রডিউসার আল আমীন, আমতৈল ব্র্যাক অফিসের টিউপি ম্যানেজার শফিকুল ইসলাম, রেডিও পল্লীকণ্ঠের কারিগরি প্রযোজক বিপ্লব কান্তি দেব, রেডিও পল্লীকণ্ঠের নিউজ প্রডিউসার তাহমিদ আহমেদ প্রমুখ ।



মন্তব্য করুন