মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের, দ্বারক, গোবিন্দশ্রী ও বড়কাপন এলাকায় ইমার্জেন্সি বাংলাদেশ ফ্লাড আপিল ইন্টারন্যাশনাল হোয়াটস এ্যাপ গ্রুপ এর উদ্যোগে বন্যার্ত পানিবন্দি কয়েক শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইনসহ অন্যান্য ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৯ জুন বিকেলে ইমার্জেন্সি বাংলাদেশ ফ্লাড আপিল ইন্টারন্যাশনাল হোয়াটসএ্যাপ গ্রুপ এর পক্ষ থেকে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আজিজুর রহমান।
শহরের দ্বারক ও গোবিন্দশ্রীী এবং বড়কাপন এলাকায় বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার, চিড়া, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি সহ অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী কয়েক শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমেদ জাবেদ, জেলা যুবলীগের সভাপতি মোঃ নাহিদ হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক সৈয়দ সেলিম হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ বদরুল হোসেন, আদর মাদকাসক্তি চিকিৎসা ও পূনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক, মাদক বিরোধী সংগঠক ও সমাজকর্মী নিখিল তালুকদার, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান রিপন, জেলা পরিষদের সদস্য মোঃ মামুনুর রশিদ চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও কুলাউড়া উপজেলা সমিতির সাধারন সম্পাদক, হাজী এম এ আহাদ সহ প্রমুখ।



মন্তব্য করুন