মনুমুখ ইউনিয়নে বন্যার্তদের মাঝে আর্থিক অনুদান প্রদান
June 21, 2018,

স্টাফ রির্পোটার॥ মৌলভীবাজার সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়নের সাবেক চেয়য়ারম্যান সুজন মিয়ার নিজ উদ্যোগে ২ শত ৫০ জন বন্যার্ত মানুষের মাঝে ৪’শ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ২১ জুন দুপুরে সদর উপজেলা ২ নং মনুমুখ সুজানগর ও চানপুর এলাকার বন্যার্ত মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন মনুমুখ ইউনিয়নের সাবেক চেয়য়ারম্যান সুজন মিয়া। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন মসুদুর রহমান মসুদ সাধারন সম্পাদক ২ নং মনুমুখ ইউনিয়ন আওয়ামীলীগ।



মন্তব্য করুন