বাঁধ দ্রুত মেরামত না করলে আবারও দেখা দিতে পারে বন্যা ॥ কুশিয়ারার পানি বিপদ সীমার উপরে

June 23, 2018,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারে কুশিয়ারা নদীর পানি কমার পর শুক্রবার পুনরায় দুই সেন্টিমিটার বেড়েছে। অন্যদিকে  ভেঙ্গে যাওয়া বাঁধগুলো মেরামত না হওয়ায় নদীর পানি বাড়লে নতুন করে বন্যার মুখে পড়তে হবে জেলাবাসীকে। তাই এই মুহুর্তে ভাঙ্গা বাঁধগুলো দ্রুত মেরামত করা প্রয়োজন। এদিকে জেলার শেরপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তীত থাকায় এখন দূর্ভোগে রয়েছেন সহ¯্রাধিক পরিবার।

২২ জুন শুক্রবার মৌলভীবাজারে ভারী বর্ষন হয়েছে। কুশিয়ারার পানি এখনও বিপদসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই মৌলভীবাজারের শের পুরে এখনও বন্যা পরিস্থিতি অপরিবর্তীত রয়েছে। বাড়িঘর পুকুরের মাছ সব হারিয়ে বানবাসিরা এখন দিশেহারা। আর মৌলভীবাজার শহরের পানি কমার পর ব্যবসায়ী প্রতিষ্টান গুলোতে চলছে পলি সরানোর কাজ।

আর নতুন বন্যার হাত থেকে রক্ষা পেতে কোন কোন জায়গায় এলাকাবাসী নিজ উদ্যোগেই শুরু করেছেন ভাঙ্গা বাঁধের মেরামত।

এদিকে দুটি মহাসড়কের ভাঙ্গা অংশ ইতিমধ্যে মেরামত করায় শুরু হয়েছে যান চলাচল। আর মৌলভীবাজার ও রাজনগরে বেশ কিছু বাঁধ মেরামতে ইতিমধ্যে কাজ শরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

পানি সরে যাওয়া বাঁধগুলো দ্রুত মেরামত না করলে আবারও বন্যার আশংকায় রয়েছেন জেলাবাসী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com