আন্তজার্তিক পাবলিক সার্ভিস দিবস পালিত

June 23, 2018,

পলি রানী দেবনাথ॥ মৌলভীবাজারে আন্তজার্তিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ রোকন উদ্দিন এর সভাপতিত্বে সার্কিট হাউসের মুন হলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক চৌধরী, জেলা মৎস্য অফিসার আব্দুল কুদ্দুস আকন্দ, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরুন কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা বীনেন্দু ভৌমিক,মৌলভীবাজার মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মো: আজিজুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজ এর অধ্যক্ষ ড. মো: ফজলুল আলী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ছাত্রছাত্রী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com