শেরপুর প্রেসক্লাবের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন

June 24, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত শেরপুর প্রেসক্লাবের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

২৩ জুন শনিবার শেরপুর প্রেসক্লাবের আহব্বায়ক শিহাবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ বায়েজিদ হোসেনের সঞ্চালনায় শেরপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় শেরপুর রেস্ট হাউসে অনুষ্ঠিত সভায় এ পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

গঠিত পুর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসাবে অনুমোদন করা হয়েছে দৈনিক আলোকিত সকাল পত্রিকার বালাগঞ্জ প্রতিনিধি শিহাবুর রহমান, সহ-সভাপতি ক্রাইম নিউজ ডট নেট ও প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো, দৈনিক মৌমাছি কন্ঠের স্টাফ রির্পোটার ও আলোকিত দেশ এর মৌলভীবাজার প্রতিনিধি আব্দুস সামাদ আজাদ, সাধারণ সম্পাদক দৈনিক ডেসটিনি মৌলভীবাজার প্রতিনিধি, ক্রাইম নিউজ ডট নেট ও আজকের স্বদেশ এর বিশেষ প্রতিনিধি ও ভোরের বানীর মৌলভীবাজার প্রতিনিধি মোঃ বায়েজিদ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক পাক্ষিক তথ্যপত্র প্রতিনিধি আমিরুল ইসলাম শাহেদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক মৌমাছিকন্ঠ ও সুরমা নিউজ ২৪ এর শেরপুর প্রতিনিধি, ক্রাইম নিউজ ডট নেটের স্টাফ রির্পোটার ও আলোকিত স্বদেশ প্রতিনিধি শেখ সাহেদ আহমদ;দপ্তর ও প্রকাশনা সম্পাদক নিউজ অর্গান ২৪ এর বিশেষ প্রতিনিধি মাসুম আহমদ;অর্থ সম্পাদক শেরপুর প্রতিনিধি মৌলভীবাজার ২৪ডট কম এর ও অনলাইন টেলিভিশন এস টিভির প্রতিনিধি মোফাদ আহমদ ও কার্যনির্বাহী সদস্য ১. দৈনিক সিলেট এর ডাক এর শেরপুর প্রতিনিধি কাঞ্চন ভৌমিক, ২. ক্রাইম নিউজ ডট নেট ওসমানীনগর প্রতিনিধি আব্দুল আলিম,৩. দৈনিক ডেসটিনি মৌলভীবাজার সদর প্রতিনিধি মাজহারুল ইসলাম রকি, ৪. সালাউদ্দিন কাদের। এ সময় প্রেসক্লাবের স্থায়ী ও সহযোগী সদস্যসহ সকল সদস্য উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com