জাতীয় পার্টি নেতার ত্রাণ বিতরণ
June 24, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হক এর পিতা মরহুম আলহাজ্ব সৈয়দ কনওয়ার আলী’র ইছালেহ সওয়াব উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে ২৪ জুন রোববার দুপুরে পৌর শহরের বড়কাপন এলাকায় পত্রিকা বিক্রেতা হকারসহ কয়েক শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হক, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছালেহ এলাহি কুটি ও মাহবুবুর রহমান রাহেল প্রমুখ।



মন্তব্য করুন