ইউনাইটেড ওয়েল ফেয়ার এইড ইউকের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

June 25, 2018,

স্টাফ রিপোর্টার॥ যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ইউনাইটেড ওয়েল ফেয়ার এইড ইউকের উদ্যেগে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ ব্যাক্তিদের নিয়ে অস্থায়ী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সোমবার ২৫ জুন শহরের শ্রীমঙ্গল রোডস্থ মডার্ণ ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রায় সাড়ে ৫শত রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়। সংগঠনটির চেয়ারম্যান আহমেদুর রহমান পারভেজ জানান  অতি  বৃষ্টি ও পাহাড়ী ঢলে নেমে আসা পানিতে সৃষ্ট বন্যায় মৌলভীবাজারে ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা কবলিত এলাকায় অসংখ্য দরিদ্র মানুষ নানা ধরনের রোগে আক্রান্ত হয়েছেন। তাদের পাশে প্রবাসে থেকে আমরা দাঁড়ানোর চেষ্ঠা করছি।

উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, বিশিষ্ট সমাজসেবী সৈয়দ সলমান আলী, মডার্ণ ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবু ইসহাক লেচু, ডিএমডি জুবের আহমদ, পরিচালক ফয়ছল আহমদ, মাহবুব মুর্শেদ।

ক্যাম্পে চিকিৎসকের দ্বায়িত্ব পালন করেন, ডাঃ সাদিয়া খান, ডাঃ রাফাত সহ মডার্ণ ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের নার্স ও অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com