বন্যার্তদের মাঝে ছাত্রশিবিরের নগদ অর্থ ও ত্রাণ বিতরণ
June 25, 2018,

মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।
সোমবার ২৫ জুন ২০১৮ দুপুরে মৌলভীবাজার শহরে বন্যাদুর্গত কয়েকশত পরিবারের মাঝে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মু. ইয়াছিন আরাফাত। শহর শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন শহর শিবিরের সাধারণ সম্পাদক মিসবাহুল হাসান।
এসময় ত্রাণসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন মৌলভীবাজার শহর শাখার সাবেক সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী, ফখরুল ইসলাম, মাদ্রাসা সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম ও স্কুল সম্পাদক এমদাদ আহমদ সহ শহর শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।-প্রেস রিলিজ



মন্তব্য করুন