মনুমূখ ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
June 25, 2018,

আশরাফ আলী॥ মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমূখ ইউনিয়নের বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ২৫ জুন দুপুরে মনুমুখ পি টি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দা সৌদি আরবের আয়োজনে ত্রাণ বিতরণে প্রধান অতিথি ছিলেন মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ আব্দুস সামাদ আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ জুবায়ের আলী, ছাত্রলীগ নেতা মো: জুবেদ, শেখ নিজাম, আবির শেখ হেলাল, জুবায়ের আহমেদ, শেখ সায়েদ, মো: আব্দুল কাইয়ুম, ফয়সল আহমদ, নুরুল ইসলাম, জুয়েল আহমদ ও রিপন আহমদ। এসময় বন্যার্ত ৩শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।



মন্তব্য করুন