মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প

June 26, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে জেলার রাজনগর উপজেলার কামারচাক বাজারে বন্যার্তদের মাঝে সকাল থেকে শুরু হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প চলে বিকেল ৩টা পর্যন্ত।

২৬ জুন মঙ্গলবার সকাল  থেকে মেডিকেল ক্যাম্পে বন্যার্তদের ফ্রি চিকিৎসা প্রদান শুরু হয়। সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পে চিকিৎসক ছিলেন ড. বিনেন্দু ভৌমিক, ড. সায়মা মুজাহিদ লিজা সহ অন্যান্য চিকিৎসকরা। মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক পুরুষ-মহিলা চিকিৎসা সেবা গ্রহণ করেন।

উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, কামারচাক ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ সহ ইউপি সদস্য ও মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com