সিলেট লিডিং ইউনিভার্সিটির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ

স্টাফ রিপোর্টার॥ লিডিং ইউনিভার্সিটির উদ্যোগে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
২৬ জুন মঙ্গলবার মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর, রাজনগরের কামারচক, ফতেপুর সহ বিভিন্ন এলাকায় লিডিং ইউনিভার্সিটির উদ্যোগে ত্রান বিতরণ করা হয়। শেরপুর ত্রাণ বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী লিডিং ইউনিভার্সিটির চেয়ারম্যান ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি দানবীর রাগীব আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক, আরো উপস্থিত ছিলেন উৎপল ভৌমিক, তপু ভৌমিক, ভৌমিক,চন্দন ভৌমিক, তাহির উদ্দিন মেম্বার, হুমাইয়ূন কবির, সুলতান মিয়া প্রমুখ।
উল্লেখ্য টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মনু ও ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে নদীর পাড় ভেঙ্গে বন্যায় প্লাবিত হয় মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলা।
এছাড়াও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে ও বন্যা নিয়ন্ত্রন বাধ ভেঙে প্লাবিত হয় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকা আলীপুর,দাউদপুর,হামোরকোনা,ব্রাক্ষনগ্রাম, নতুন বস্তি ও লামা তাজপুর এলাকা।
বিভিন্ন সামাজিক রাজনেতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নিরলস ভাবে এসব দুর্গত এলাকায় বন্যার্তদের সাহায্য করে যাচ্ছে।



মন্তব্য করুন