আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
June 27, 2018,

আশরাফ আলী॥ মৌলভীবাজারে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার ২৬ জুন সকালে র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, আদরের পরিচালক নিখিল তালুকদার ও এম মুহিবুর রহমান মুহিব।



মন্তব্য করুন