এইড এন্ড কেয়ার ট্রাষ্ট ইউকে এর উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার॥ এইড এন্ড কেয়ার ট্রাষ্ট ইউ.কে এর উদ্যোগে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেহপুর ইঊনিয়ন পরিষদ প্রাঙ্গনে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৭ জুন বুধবার এইড এন্ড কেয়ার ট্রাষ্ট ইউ.কে এর বাংলাদেশের সমন্বয়কারী সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন মিডিয়া ব্যক্তিত্ব চ্যানেল এস ইউকে’র এমডি তাজ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং ফতেহপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাস, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ঠ ব্যবসায়ী এম. এ রহিম (সি আই পি), শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এ. কে জিল্লুল হক, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, অনলাইন নিউজ পোর্টাল দীপ্ত নিউজ এর সম্পাদক দুরুদ আহমদ, দৈনিক যায়যায়দিন এর জেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, ফটোনিউজবিডি এর সম্পাদক এমদাদুল হক, সাংবাদিক শেকুল ইসলাম, ভূমি উন্নয়ন ব্যাংকের নির্বাহী অফিসার আছাদুজ্জামান আছাদ। অনুষ্ঠানে প্রায় ২ শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।



মন্তব্য করুন